মন্টুর কারিগর
হ্যালো! আমি শাকিরুল। পেশায় একজন পুরোদস্তুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাশাপাশি যখন যা ইচ্ছে হয় করি, এইযে যেমন এখন মন্টু মিয়াঁর গল্প লিখছি।
কেন এই 'মন্টু মিয়াঁ'?
আমার দিনের অনেকটা সময় কাটে React/Next.js এর ফ্রন্টএন্ড জাদুকরী আর Python/Rust এর ব্যাকএন্ড লজিকের মাঝে। কাজ করতে গিয়ে দেখেছি, সিস্টেম ডিজাইন বা আর্কিটেকচারের মতো ভারী বিষয়গুলো শিখতে গিয়ে অনেকেই ভয় পায়। তাই শুরু করলাম কঠিন বিষয়গুলোকে ভিনগ্রহের ভাষা না বানিয়ে, ড্রয়িংরুমের আড্ডার মতো সহজ করে তোলা। 'মন্টু মিয়াঁ' সেই প্রচেষ্টারই ফসল।
ব্যক্তিগত জীবন
বর্তমানে পুণ্যভূমি সিলেটে আছি। কোডিংয়ের ফাঁকে ফাঁকে একটু ঘুরাঘুরি করি, আর মন্টু মিয়াঁকে দিয়ে আপনাদের জন্য নতুন নতুন টেকনিক্যাল গল্প ফাঁদি!
আড্ডা দিতে চাইলে
চা খেতে খেতে আড্ডা দিতে চাইলে যোগাযোগ করতে পারেন।