নতুন বিপত্তি!
মন্টুর মনের খুঁতখুঁতানি পুরোপুরি কেটে গেছে এখন। সত্য একটু তেতো হলেও সে মেনে নিয়েছে যে, চাইলেই সে সবকিছু পাবে না।
বিকেল গড়িয়ে রাত হয়ে গেছে। মন্টু চেয়ার ছেড়ে উঠে বিদায় নিতে যাবে, ঠিক তখনই বল্টু ভাই উদাস মনে মন্টুকে সহজ সরল একটা প্রশ্ন করলেন, “আচ্ছা মন্টু, তুই কোন কোন ধরনের ডাটাবেস ইউজ করছিস বিড়ালটিউবের জন্য? SQL নাকি NoSQL? নাকি অন্য কোনো ধরনের?”
মন্টুর চোখ কপালে উঠল। “আরেহ! এসব আবার কী ভাই? আমি তো এক MySQL ডাটাবেস দিয়েই সবকিছু সেটআপ করেছি। ডাটাবেসেরও আবার জাত-পাত আছে নাকি?”

বল্টু ভাই হো হো করে হেসে উঠলেন। “সেটা জানতে হলে তোকে আরেকদিন আসতে হবে। আজ যা, গিয়ে ঘুমা!”
চলবে…
পরবর্তি চ্যাপ্টার এর আপডেট পেতে চাইলে নিউজলেটার সাবস্ক্রাইব করে রাখুন:
অথবা লেখক কে লিঙ্কডইন এ ফলো করুনঃ লিঙ্কডইন প্রোফাইল