মন্টু মিয়াঁর সিস্টেম ডিজাইন

কীভাবে কাজ করে এই CDN?

মন্টু একটু নড়েচড়ে বসে বলল, "ভাই, কনসেপ্ট তো বুঝলাম। কিন্তু টেকনিক্যালি কাজটা হয় কেমনে? ইউজার কি জানে যে সে মেইন সার্ভার থেকে ভিডিও দেখছে নাকি লোকাল গোডাউন থেকে?”

বল্টু ভাই হাসলেন, "আরে না! ইউজার বা তোর অ্যাপের ফ্রন্টএন্ড, কেউই ওসবের খোঁজ রাখে না। ওটা অটোমেটিক হয়। প্রসেসটা অনেকটা এরকম:"

১. রিকোয়েস্ট: ধর, সিলেটের এক ইউজার তোর অ্যাপে ঢুকল।

২. রাউটিং: তোর অ্যাপের সিস্টেম দেখবে ইউজারের লোকেশন কোথায়। যেহেতু সে সিলেটে, তাই রিকোয়েস্টটা সরাসরি আমেরিকায় না পাঠিয়ে পাঠিয়ে দেবে তার সবচেয়ে কাছের CDN সার্ভারে (ধর, ওটা ঢাকায় আছে)।

৩. চেকিং (Cache Hit/Miss): ঢাকার সার্ভার তখন নিজের পকেটে হাত দিয়ে চেক করবে, "আরে! বিড়ালের এই ভিডিওটা কি আমার কাছে আছে?"

  • যদি থাকে (Cache Hit): সাথে সাথে ইউজারকে ভিডিওটা দিয়ে দেবে। কেল্লাফতে!
  • যদি না থাকে (Cache Miss): তখন সে সুড়সুড় করে আমেরিকার মেইন সার্ভার থেকে ভিডিওটা ডাউনলোড করে আনবে, ইউজারকে দেবে এবং ভবিষ্যতের জন্য একটা কপি নিজের কাছে রেখে দেবে (Cache)।

মন্টু মাথা নেড়ে বলল, "বুঝলাম! যাতে পরে সিলেট বা ঢাকার অন্য কেউ সেইম ভিডিও চাইলে আর আমেরিকায় দৌড় দিতে না হয়।"

— "এক্সাক্টলি! এই পুরো প্রসেসে মেইনলি দুই ধরনের সার্ভার কাজ করে। এদের নামগুলো মনে রাখ, ইন্টারভিউতে ভাব নিতে কাজে লাগবে।"

১. অরিজিন সার্ভার (Origin Server)

দ্য মেইন ফ্যাক্টরি

এটা হলো তোর ওয়েবসাইটের হেড অফিস বা মেইন ফ্যাক্টরি। তোর সব অরিজিনাল ফাইল (HTML, CSS, JS, High-Quality Video) এখানেই থাকে।

  • কাজ: এটি হলো 'সিঙ্গেল সোর্স অফ ট্রুথ'। সব ডাটার মাস্টার কপি এখানে থাকে।
  • সমস্যা: দুনিয়ার সব ইউজার যদি হুমড়ি খেয়ে এই এক ফ্যাক্টরিতেই লাইন দেয়, তাহলে সার্ভার ক্র্যাশ করবে, আর স্পিডও স্লো হয়ে যাবে।
  • সম্পর্ক: CDN সার্ভারের কাছে কোনো ফাইল না থাকলে, সে হাত পেতে এই অরিজিন সার্ভারের কাছেই চায়।

২. এজ সার্ভার (Edge Server)

পাড়ার দোকান

আমরা যে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা "গোডাউন"-এর কথা বলেছিলাম, টেকনিক্যাল ভাষায় এদেরকেই বলে Edge Server। এরা ইউজারের বা নেটওয়ার্কের একদম কিনারায় (Edge-এ) থাকে বলে এই নাম।

  • কাজ: এরা অরিজিন সার্ভার থেকে ডাটা এনে কপি (Cache) করে রাখে এবং কাছের ইউজারদের সাপ্লাই দেয়।
  • সুবিধা: ফিজিক্যাল দূরত্ব কম, তাই ল্যাটেন্সি বা বাফারিং নেই বললেই চলে।
  • স্কেলেবিলিটি: তোর অ্যাপে যদি হুট করে ট্রাফিক বেড়ে যায়, এই হাজার হাজার এজ সার্ভার মিলে সেটা সামলে নেবে। অরিজিন সার্ভারের গায়ে টোকাও লাগবে না।

cdn how it works

মন্টু খাতার কোণায় লিখে রাখল: Origin = মালিকের গোডাউন, Edge = ডিলারের দোকান।

এই পেজে